,

জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসলেন রানি মুখার্জি

news-image

বিনোদন ডেস্ক : ৪৬ বছরে পা দিয়েছেন বলিউড কুইন অভিনেত্রী রানি মুখার্জি। প্রতিবছরের মতো এবারও তাকে শুভেচ্ছা জানিয়েছেন স্বামী আদিত্য চোপড়া, বোন কাজল, পরিবারের লোকজনসহ বলিউডের অন্য সহকর্মীরা।

শুভেচ্ছা জানিয়েছেন সোনম কাপুর, কিয়ারা আদভানিরা। গতকাল বৃহস্পতিবার নিজের জন্মদিনে অভিনেত্রী বলেন, ‘প্রতিবছর আমার জন্মদিনে স্বামী আদি আমাকে কিছু না কিছু একটা সারপ্রাইজ দেয়।’

এছাড়া এই বিশেষ দিনটিতে রানি পরিবারের সব সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে একসঙ্গে ডিনার করেন। এবারেও যার ব্যতিক্রম হচ্ছে না।

আমির খানের সঙ্গে গুলাম সিনেমায় অভিনয় করার পর রানি মুখার্জিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তারপর করণ জোহরের কুচ কুচ হোতা হ্যায়, যশরাজ ফিল্মসের সাথিয়া, শাহরুখ খানের সঙ্গে রোমান্টিক ছবি চলতে চলতে, হাম তুম, বীরজারা, কভি অলবিদা না কহেনা-র পর সঞ্জয় লীলা বনসালির ব্ল্যাক ছবিতে অভিনয় তাকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। সাম্প্রতিক সময়ে মর্দানি-১, মর্দানি-২, হিচকি, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের মতো সিনেমাগুলোতে অভিনয় করেছেন অভিনেত্রী।

এ পর্যন্ত পঞ্চান্নটিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন রানি মুখার্জি। ২৮ বছরের অভিনয় জীবনে আটবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। ২০১৪ সালের ২১ এপ্রিল হিন্দি সিনেমার বিশিষ্ট প্রযোজক, পরিচালক যশ চোপড়ার বড় ছেলে আদিত্য চোপড়াকে বিয়ে করেন তিনি। ২০১৫ সালের ডিসেম্বর মাসে কন্যা সন্তানের মা হন রানি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট