,

পেঁয়াজের দরে পতন, বেড়েছে আলুর

news-image

নিজস্ব প্রতিবেদক : পেঁয়াজের বাজার গত এক সপ্তাহ ধরে নিম্নমুখী। রাজধানীর বাজারগুলো ঘুরে জানা গেছে, এক সপ্তাহ আগেও দেশি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা কেজি বিক্রি হয়েছে। একই পেঁয়াজের দাম এখন প্রায় অর্ধেক কমে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। তবে বিপরীত চিত্র রয়েছে আলুর বাজারে। সপ্তাহ খানেকের ব্যবধানে আলুর দাম কেজিতে বেড়েছে ৫ টাকার মতো। তবে এক মাসের ব্যবধানে বেড়েছে আরও বেশি; ১২ থেকে ১৫ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, অতি মুনাফার আশায় অনেকেই পেঁয়াজ মজুত করেছিল। কিন্তু ভারত থেকে পেঁয়াজ আসবে– এমন খবর বাজারে কিছুটা প্রভাব পড়েছে। আবার ভালো দাম পাওয়ায় কৃষকদের অনেকেই ক্ষেত থেকে অপরিণত পেঁয়াজ তুলে বাজারে জড়ো করছেন। এসব কারণে বাজারে সরবরাহ বেড়েছে, যা দাম কমানোর ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।

বুধবার ঢাকার মালিবাগ, শান্তিনগর ও কারওয়ান বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। কারওয়ান বাজার থেকে পাল্লা (৫ কেজি) হিসেবে কিনলে দাম পড়ছে ৫৫ থেকে ৫৬ টাকা। যদিও গত বছরের একই সময়ের তুলনায় পেঁয়াজের দাম এখনও বেশি। গত বছরের এ সময় পেঁয়াজের কেজি ছিল ৩০ থেকে ৪০ টাকা।

রমজানের আগে পেঁয়াজের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। রোজায় যাতে দাম না বাড়ে সে জন্য সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির তোড়জোড় শুরু করে। ভারত থেকে আমদানি হতে যাচ্ছে– এমন আলোচনায় পেঁয়াজের বাজার স্থির হয়ে আসে। ফলে নতুন করে দাম বাড়তে দেখা যায়নি।

এদিকে মাস খানেক আগে উল্লেখযোগ্যভাবে কমেছিল আলুর দর। প্রতি কেজি নেমেছিল ২৮ থেকে ৩০ টাকায়। কিন্তু কিছুটা বেড়ে গত সপ্তাহে আলু বিক্রি হয়েছিল ৩৫ থেকে ৪০ টাকায়। আজ দাম আরও বেড়ে প্রতি কেজি বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা। অর্থাৎ এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৫ টাকা আর মাসের ব্যবধানে বেড়েছে ১২ থেকে ১৫ টাকা।

অবশ্য কারওয়ান বাজার ও যাত্রাবাড়ীর মতো বড় বাজারগুলো থেকে দরদাম করে কিনলে ৪০ টাকা বা তার কিছুটা কমেও পাওয়া যায়। এক বছরের সঙ্গে তুলনা করলে এখনও দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে আলু। গত বছরের এ সময় প্রতি কেজি আলুর দর ছিল ১৬ থেকে ২০ টাকা। টিসিবির তথ্য বলছে, এক বছরে আলুর দর বেড়েছে ১৩৬ শতাংশ।

কারওয়ান বাজারের আলু ব্যবসায়ী খলিলুর রহমান বলেন, ‘এবার দাম বেশি থাকায় কৃষকরা অনেক আগে থেকে আলু তোলা শুরু করেছেন। অপরিণত আলু তুলে ফেলায় সরবরাহ কিছুটা কম। তাছাড়া রোজার সময় চাহিদা বেশি থাকে। এসব কারণে দাম কিছুটা বেড়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট