,

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের টেস্ট স্কোয়াডে চমক

news-image

লঙ্কানদের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে শেষ হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে টাইগাররা সিরিজ জিতে নিলেও দুই দলের ব্যস্ততা এখনই শেষ হচ্ছে না।

ওয়ানডে সিরিজের পর আসন্ন টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশ্য লঙ্কানদের বিপক্ষে কিছুটা চমক রেখেই দল দিয়েছে বিসিবি। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ।

সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে চলা অবস্থাতেই দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৬ জনের স্কোয়াডে দুই নতুন মুখ পেসার মুশফিক হাসান ও নাহিদ রানা।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাজে পারফরম্যান্সে তৃতীয় ও শেষ ওয়ানডের দল থেকে বাদ দেওয়া হলেও টেস্ট সিরিজের দলে ফিরেছেন লিটন দাস। জাকির হাসান, সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়রা থাকলেও সাদা পোশাকের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান।

আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজে প্রথম টেস্ট। তিন দিনের বিরতি দিয়ে আবার চট্টগ্রামে ফিরে শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল।

প্রথম টেস্টে বাংলাদেশ দলের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দীপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট