,

ক্রেতাদের নজর বিদেশি পণ্যে, জমেনি কেনাকাটা

news-image

নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠ রোজা শেষ হলো আজ। এরই মধ্যে আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশি-বিদেশি বাহারি পোশাকের পসরা সাজিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছেন রাজধানী ধানমন্ডির বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা। নানান ডিজাইনের দেশি-বিদেশি জামা-কাপড়ে ভরে গেছে এই এলাকায় অবস্থিত বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট। তবে এখনো জমেনি ঈদের কেনাকাটা। নতুন পোশাক কিনতে তেমন ভিড় নেই মার্কেট-শোরুমগুলোতে। ক্রেতার আশায় অলস সময় পার করছেন বিক্রেতারা।

রোববার (১৭ মার্চ) ধানমন্ডির বিভিন্ন মার্কেট ও ছোট-বড় শোরুম ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, ঈদ সামনে রেখে পুরো প্রস্তুতি নিয়ে দোকান সাজানো হয়েছে। আশা করছেন ১০-১৫ রোজার পর থেকে ক্রেতাদের ভিড় ও বিক্রি বাড়বে। তবে এবছর সব পণ্যের মূল্যবৃদ্ধিতে শঙ্কায় রয়েছেন বলে জানিয়েছেন। আবার অনেক ক্রেতা আগেভাগেই ঈদের কেনাকাটা শেষ করতে চান। তবে অভিজাত এলাকা হওয়ায় বিদেশি পণ্যের প্রতি ক্রেতাদের নজর বেশি। বিশেষ করে ভারতীয় শাড়ি, থাই সুজ ও ইউরোপের নামিদামি ব্র্যান্ডের প্রসাধনী ধানমন্ডি এলাকার ক্রেতাদের পচ্ছন্দ।

মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, শাড়ি-পাঞ্জাবি মূল আকর্ষণ হলেও এসব মার্কেটে ছেলেদের বাহারি ফতুয়া, শার্ট-প্যান্ট এবং মেয়েদের সালোয়ার-কামিজ, ওয়ান-পিস, টু-পিস, টপস্, কাফতান রয়েছে। এছাড়া আছে ছোটদের পাঞ্জাবি, ফতুয়া, শার্ট-প্যান্ট, স্কার্ট, ফ্রক, সালোয়ার-কামিজ, শাড়িও নজর কাড়ছে।

ধানমন্ডির রাপা প্লাজার নীলাচল শাড়ির দোকানে যেমন এক হাজার ২৫০ টাকায় দেশীয় কাতান সিল্ক মিলছে, তেমনি ভারতীয় গাদোয়াল শাড়ির দাম হাঁকা হচ্ছে ৬০ থেকে ৬৫ হাজার টাকা।

এই দোকানের বিক্রেতা সিদ্দিকুর রহমান বলেন, ‘বেচাকেনা এখনো জমেনি। তবে ১০ থেকে ১৫ রোজার পর জমবে বলে আশা করছি। ক্রেতারা এখন ঘুরে দেখছেন। ভারতীয় শাড়ি ক্রেতাদের বেশি পছন্দ। আমাদের এখানে এক হাজার ৮৫০ থেকে তিন হাজার টাকায় মিলবে মধ্যম মানের ইতালিয়ান সিল্ক শাড়ি। সব ধরনের ক্রেতার কথা মাথায় রেখেই আমরা শাড়ির কালেকশন রেখেছি।’

এদিকে ধানমন্ডি এলাকায় বিদেশি জুতা ক্রেতাদের অধিক পছন্দ। চায়না, মালয়েশিয়ান ও থাই জুতা ক্রেতাদের অধিক পছন্দ। এক হাজার ৫০০ টাকার চায়না জুতাসহ সাত হাজার ৫০০ টাকা দামের থাই নাগিন বুট মিলছে এই এলাকায়।

এছাড়া ধানমন্ডিতে এক হাজার টাকায় দেশি ভ্যানিটি ব্যাগ মিলছে। তবে চীন ও দুবাইয়ের ব্যাগ কিনতে গেলে খরচ করতে হচ্ছে তিন থেকে পাঁচ হাজার টাকা। মানভেদে এক হাজার থেকে সাত হাজার টাকায় মিলছে থ্রি-পিস।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট