,

মাহেদীর শেষ ওভারের হ্যাটট্রিকে জয় তামিমদের

news-image

ক্রীড়া প্রতিবেদক : ম্যাচ শেষে সব আলো থাকার কথা ছিল তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনের ওপর। সাভারে রোববার সিটি ক্লাবের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেছেন প্রাইম ব্যাংকের এই বাঁ-হাতি ব্যাটার। আগের ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন তিনি। কিন্তু শেষ ওভারে আলো কেড়ে নিয়েছেন অফ স্পিনার শেখ মাহেদী।

শেষ ৩ বলে জয়ের জন্য সিটি ক্লাবের দরকার মাত্র ৪ রান। হাতে ছিল ৬ উইকেট। অথচ ওই রান সিটি ক্লাব নিতে পারেনি। বরং শেষ তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করেছেন মাহেদী। তামিম ইকবালের দল প্রাইম ব্যাংককে জয় এনে দিয়েছেন ৩ রানে।

সাভারে বড় রানের ম্যাচে প্রাইম ব্যাংক শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ৩০৫ রান তোলে। ওপেনার তামিম ইকবাল ৬ রান করে আউট হন। পরে পারভেজ ইমন ও জাকির হাসান ১৫৭ রানের জুটি গড়েন। জাকির ফিরে যান ৭৭ বলে ৭৯ রান করেন। আটটি চার ও একটি ছক্কা মারেন তিনি। পরে ইমন ১০০ রান করে আউট হন। তার ১১৪ বলের ইনিংস পাঁচটি করে চার ও ছক্কার শটে সাজানো ছিল। এছাড়া মোহাম্মদ মিঠুন ২৯ বলে ৪২ রান যোগ করেন।

জবাব দিতে নেমে সিটি ক্লাবের ওপেনার জয়রাজ শেখ, তিনে নামা অধিনায়ক শাহরিয়ার কমল ও মিডলে খেলা সাজ্জাদুল হক ফিফটি করেন। জয়রাজ ৫৫ রান করেন। শাহরিয়ার ৬৬ রানের ইনিংস খেলেন। সাজ্জাদুলের ব্যাট থেকে ৭৬ রান আসে। শেখ মাহেদী ৪ উইকেট নেন।

দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ১২১ রানে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। প্রথমে ব্যাট করে শেখ জামাল ২৫৬ রান করে। দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান ৯৭ বলে ১০১ রানের ইনিংস খেলেন। ছয়টি চার ও একটি ছক্কা মারেন তিনি। অন্য ম্যাচে আবাহনী লিমিটেড ৭ উইকেটে হারিয়েছে শাইনপুকুরকে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত