,

বিয়েতে বোন প্রিয়াঙ্কাকে যেভাবে অনুকরণ করলেন মীরা

news-image

বিনোদন ডেস্ক : বেশ কিছু দিন আগে বোন প্রিয়াঙ্কা-পরিণীতিকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন মীরা চোপড়া। অভিযোগ করে বলেছিলেন, সিনেমায় পা রাখার পর কোনো রকম সাহায্যই নাকি পাননি তিনি। কিন্তু বিয়ের ক্ষেত্রে এবার প্রিয়াঙ্কার দেখানো পথেই হাঁটলেন মীরা।

২০১৮ সালে রাজস্থানে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের পপ তারকা নিক জোনাসের সঙ্গে উমেদ ভবন প্রাসাদে সাত পাক ঘুরেছিলেন তিনি। শুধু হিন্দু মতেই নয়, খ্রিষ্টান মতেও নিকের সঙ্গে আংটিবদল করেছিলেন প্রিয়াঙ্কা।

তার পর ২০২৩ সালে রাজনীতিক রাঘব চাড্ডার সঙ্গে চার হাত এক হয়েছে প্রিয়াঙ্কার বোন ও বলিউড অভিনেত্রী পরিণীতি। তিনিও বিয়ের জন্য বেছে নেন রাজস্থানের উদয়পুরকে। এবার মীরাও সেই পথেই হাঁটলেন। জয়পুরের একটি বিলাসবহুল রিসোর্টে বিয়ে করেন মীরা। পাত্র ব্যবসায়ী রক্ষিত কেজরীওয়াল। বিয়েতে লাল লেহেঙ্গায় সেজেছিলেন মীরা, সাদা শেরওয়ানি পরেন রক্ষিত। অনেকেরই অনুমান, পোশকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা লেহেঙ্গা পরেছেন মীরা। ঠিক যেমনটা প্রিয়াঙ্কা সেজেছিলেন নিজের বিয়েতে।

বিয়েতে বলিউড থেকে উপস্থিত ছিলেন গৌরব চোপড়া, পরিচালক মধুর ভাণ্ডারকর, প্রযোজক জয়ন্তলাল গাদাসহ অন্যরা।

চোপড়া পরিবারের চার মেয়েই অভিনয় জগতে প্রতিষ্ঠিত। এর মধ্যে পরিণীতি, মীরা ও মান্নারার তুলনায় বেশি এগিয়ে প্রিয়াঙ্কা। বাকি তিনবোন হিন্দি ও দক্ষিণী সিনেমা জগতে নিজেদের সীমাবদ্ধ রাখলেও প্রিয়াঙ্কা চোপড়া তার দক্ষতায় তিনি এখন আন্তর্জাতিক তারকা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট