,

দগ্ধদের ৮-১০ জনের অবস্থা আশঙ্কাজনক: স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে ৮-১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লালসেন। তিনি বলেন, দগ্ধ প্রত্যেকের শরীরের ৯০ থেকে ১০০ ভাগ পুড়ে গেছে। এদের মধ্যে ৭ জন শিশুর অবস্থাও আশঙ্কাজনক। শিশুসহ পাচজন আইসিইউতে ও চারজনকে (এইচডিইউ) হাই ডিফেন্সি ইউনিটে রাখা হয়েছে।

দগ্ধরা হলেন- সোলেমান (৭), সাদিয়া (১৮), সুফিয়া (৯), মেরাজ (১৩), তারেক (১৮), আরিফুল ইসলাম (৪০), মশিউর (২২), মন্নাফ (১৭), সুমন (২৫), ইয়াছিন (২১), শিল্পী (৩০), সাইদুল ইসলাম (৩০), গোলাম রাব্বি (১১), ১৪ বছরের একজনের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কোনাবাড়ির টেলি শালা টপস্টার এলাকায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী শিশুসহ ৩০ জন দগ্ধ হয়। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ রোগীদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী সামন্ত লাল বলেন, ‘এখানে ৭ শিশুসহ প্রায় ৩০ জনকে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট