,

ক্যারিয়ার সেরা ইনিংসের রহস্য জানালেন শান্ত

news-image

ক্রীড়া প্রতিবেদক : ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে ছিলেন নাজমুল হোসেন শান্ত। এক সেঞ্চুরিসহ চার ম্যাচেই ফিফটি পেয়েছিলেন তিনি। ওই শান্ত বিশ্বকাপে খুবই বাজে ক্রিকেট খেলেন। প্রথম ছয় ম্যাচের কোনটিতে দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

যদিও বিশ্বকাপের শেষ দিকে রানে ফেরেন তিনি। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি ফিফটি পেয়েছিলেন নাজমুল শান্ত। তবে সম্প্রতি সমাপ্ত বিপিএলে আবার পুরোপুরি ব্যর্থ হন বাঁ-হাতি এই টপ অর্ডার ব্যাটার। এর মধ্যেই তিন ফরম্যাটে জাতীয় দলের নেতৃত্বভার পান তিনি।

ওয়ানডের স্থায়ী অধিনায়ক হিসেবে মাঠে নেমেই ক্যারিয়ার সেরা ১২২ রানের হার না মানা ইনিংস খেলেছেন শান্ত। তার ১২৯ বলের ইনিংস ১৩টি চার ও দুটি ছক্কায় সাজানো ছিল। দল ২৩ রানে ৩ উইকেট হারানোর পর দারুণ ওই ইনিংস খেলেছেন তিনি।

ম্যাচ শেষে ওই ইনিংসের রহস্য জানিয়েছেন শান্ত। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে অধিনায়ক বলেন, ‘আমি জানতাম যে, নতুন বলে কিছুটা কঠিন হবে, পরে কিছুটা সহজ হবে। সেজন্য আমার দক্ষতার ওপর ভরসা রেখেছি এবং সেট হতে সময় নিয়েছি। পরে শিশিরের কারণে বল সহজে ব্যাটে আসছিল।’

শান্তর সঙ্গে দলকে ম্যাচ জেতানো ১৬৫ রানের জুটি দিয়েছেন মুশফিকুর রহিম। তার আগে মাহমুদউল্লাহ ও শান্ত জুটি গড়েন। ওই দুই অভিজ্ঞ ক্রিকেটারের প্রশংসা করেছেন শান্ত, ‘মাহমুদউল্লাহ ও মুশফিকের অভিজ্ঞতা আমাদের অনেক কাজে এসেছে, মুশফিক খুব ভালো খেলেছেন। আশা করছি, এই ফর্ম আমরা সামনে এগিয়ে নিতে পারবো।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট