,

তামিমের ১৭, সাব্বিরের ৭১ ও আফিফের গোল্ডেন ডাক

news-image

ক্রীড়া প্রতিবেদক : ঘরোয়া ক্রিকেটের বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগে শুরুটা ভালো হলো না তামিম ইকবালের। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ডিপিএলের প্রথম ম্যাচেই মাঠে নেমেছিলেন সাবেক টাইগার অধিনায়ক। বিপিএলের পর ওয়ানডে ফরম্যাটে নিজের প্রস্তুতি ঝালাই করার সুযোগ ছিল তামিমের সামনে।

শাইনপুকুরের বিপক্ষে প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম এদিন হতাশ করেছেন। রান করেছেন কেবল ১৭। ২৬ বলে ৩ বাউন্ডারিতে ছোট্ট ইনিংসটি সাজানোর পর হাসান মুরাদের বলে স্কয়ার লেগে ক্যাচ দেন অমিত হাসানের হাতে। ফতুল্লায় আগে ব্যাটিংয়ে নেমে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে ১৯৬ রানে অলআউট প্রাইম ব্যাংক। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন নাজমুল ইসলাম অপু। শাইনপুকুরের পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ৪২ রানে নেন ৪ উইকেট।

রান তাড়া করতে নেমে ১২৫ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন আরাফাত সানি। জিশান আলম ২৭ ও মার্শাল আইয়ুব করেছেন ২১ রান। প্রাইম ব্যাংকের হাসান মাহমুদ তোপ ও স্পিনার সানজামুল ইসলামের ঘূর্ণিতে কুপোকাত শাইনপুকুর। হাসান ২ মেডেনসহ ১৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন। ২৯ রানে সানজামুল নিয়েছেন তিন উইকেট। শেখ মেহেদি, নাঈম ইসলাম ও নাজমুল অপু নিয়েছেন একটি করে উইকেট।

এদিন মিরপুরে মাঠে নেমেছে আবাহনী লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। আবাহনীর হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন সাব্বির হোসেন। তবে গোল্ডেন ডাক পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। জাকের আলী ২১ রানের বেশি করতে পারেননি। নাঈম শেখ করেন ৩৭ রান। আবাহনী ৯ উইকেটে করে ২৬৮ রান।

প্রথম বিভাগ থেকে উঠে আসা গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির শুরুটা ভালো হয়নি। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ১৬৭ রানে গুটিয়ে যায় তারা। ওপেনার আশিকুর রহমান শিবলি সর্বোচ্চ ৮৯ রান করেন। ১৩৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান। শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। সঙ্গীর অভাবে তার পাওয়া হয়নি সেঞ্চুরি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট