রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজের যতটুকু অসম্মান প্রাপ্য ততটুকু আমি করব : পরীমণি

news-image

বিনোদন ডেস্ক : গত বছরের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। ডিভোর্সের পরবর্তী সময়ে সন্তান পদ্মকে নিজের কাছেই রেখেছেন পরী। এই সময়ে ছেলের কোনো খোঁজ নেননি বাবা শরিফুল রাজ, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

কাজের সূত্রে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন পরীমণি। সেখানেই আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাক্ষাৎকারে ব্যক্তিজীবন, অভিনয়, ভবিষ্যত পরিকল্পনাসহ নানা বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

যেখানে উঠে আসে সাবেক স্বামী শরিফুল রাজ প্রসঙ্গ। পরীমণিকে প্রশ্ন করা হয়, কিছুদিন আগে যখন তুমি সন্তানকে নিয়ে কলকাতায় ছিলে, তখন শরিফুল রাজ একটি স্ট্যাটাস দিয়েছে পদ্মকে নিয়ে। বিষয়গুলো তুমি কীভাবে দেখো?

এর জবাবে টিপ্পনী কেটে পরী বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটাস ছিল আমার বাচ্চার জন্য এবং আমার জন্য। কারণ এই স্ট্যাটাসটা না দিলে তো আমার বাচ্চা ভালোই হতো না। আমরা খুব উপকৃত হয়েছিলাম (হাহাহা)।’

এরপর শরিফুল রাজকে একহাত নিয়ে পরীমণি বলেন, ‘আমার মনে হয় এটা সবার জানা উচিত। যে নিজের সন্তানের কোনো দায়িত্ব বহন করে না কিন্তু আমার বাচ্চা বলে বেড়ায় তাকে আমি ছেড়ে দেব না। যারা মা, তারা নিশ্চয় বুঝতে পারবেন আমি কোন জায়গা থেকে কথাগুলো বলছি।’

ছেলের কোনো খোঁজখবর রাখেন না রাজ, এমনটা জানিয়ে এই নায়িকা বলেন- ‘সে এখন পর্যন্ত আমার বাচ্চার একটা খোঁজ খবর নেয়নি। আমার বাচ্চার খোঁজ খবর ও কেন নেবে? এটা তো আমার বাচ্চা। আমার বাচ্চার খোঁজ খবর এবং দায়িত্ব প্রথম থেকে আমিই নিয়েছি এবং আমারই থাকবে। এটার জন্য আর কাউকে দরকার নেই। আমি আর কারও নামই উচ্চারণ করতে চাই না। এই নামটার সঙ্গে এখন আর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান ছাড়া কিছুই নেই। ভালোবাসা, সম্মান তো দূরের কথা, কিছুই নেই।’

সবশেষ শরিফুল রাজকে উদ্দেশ্য করে পরীমণি বলেন, ‘যে মানুষটা আমার বাচ্চার বাবা তাকে আমি কোনোভাবেই অসম্মানিত করতে চাই না। কিন্তু যতটুকু অসম্মান তার প্রাপ্য সেটুকু আমি করব, সেটা থেকে তাকে কেউ বাঁচাতে পারব না। সেই অসম্মানটা পুরো দুনিয়া না, আমি তাকে করব। কারন সে এটা ডিজার্ভ করে।’

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ-কলকাতার যৌথ প্রযোজনায় ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’ সিনেমায় কাজ করেছেন পরীমণি। আগামীতে ওপার বাংলার আরও বেশ কিছু প্রজেক্টে দেখা যেতে পারে এই নায়িকাকে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের