,

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি–জামায়াতপন্থী প্রার্থী ব্যারিস্টার কাজল রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : সুপ্রিমকোর্ট বার নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বিএনপি-জামায়াতপন্থি নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরী রোববার এই আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক আবুল কালাম আজাদ ব্যারিস্টার কাজলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চান। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের নিজ চেম্বার থেকে তাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় ডিবি পুলিশ।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে মারধর, ভাঙচুরের ঘটনায় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথী ও বিএনপি সমর্থিত সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জন আইনজীবীকে আসামি করে শাহবাগ থানায় হত্যাচেষ্টার অভিযোগে শুক্রবার মামলা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকী।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট