,

বাংলাদেশকে পাহাড়সম লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : ইনিংসের প্রথম বলে শরিফুল ইসলামকে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেছিলেন আভিষকা ফার্নান্দো। তবে পরের বলে এই ওপেনারকে ফিরিয়ে প্রতিশোধ নেন শরিফুল। পঞ্চম ওভারে বোলিংয়ে এসে উইকেটের দেখা পেয়েছেন তাসকিন আহমেদও। তবে পাওয়ার প্লের পর বাংলাদেশি বোলারদের আর পাত্তাই দেয়নি লঙ্কানরা। দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছে সফরকারীরা।

সোমবার (৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬১ রান করেছেন সাদিরা সামারাবিক্রমা।

ইনিংসের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম ওভারেই লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙেন শরিফুল। এই বাঁহাতি পেসারের করা ইনিংসের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের বাইরে ছিল, সেখানে ড্রাইভ করতে যেয়ে আভিষকার ব্যাটের আউট সাইড এজে বল চলে যায় উইকেটের পেছনে। সহজ ক্যাচ নেন লিটন দাস। দ্বিতীয় বলে উইকেট নিয়ে শরিফুল উদযাপন করেছেন ‘টাইমড আউট’-এর ভঙ্গিতে।

তিনে নেমে সুবিধা করতে পারেননি কামিন্দু মেন্ডিসও। ইনিংসের পঞ্চ ওভারে এই তপ অর্ডার ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। সৌম্য সরকারের হাতে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১৪ বলে ১৯ রান। ৩৭ রানে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারানোর পর ঘুরে দাড়ায় লঙ্কানরা।

তৃতীয় উইকেট জুটিতে কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা মিলে যোগ করেন ৯৬ রান। ফিফটির দেখা পেয়েছেন দুই ব্যাটারই। মেন্ডিস করেছেন ৩৬ বলে ৫৯ রান। আর সামারাবিক্রমা অপরাজিত ছিলেন ৪৮ বলে ৬১ রান করে।

শেষদিকে ২১ বলে ঝোড়ো ইনিংস খেলেছেন চারিথ আসালঙ্কা। তাতে দুইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে লঙ্কানরা। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা