,

৩৫৬ প্রস্তাব নিয়ে দ্বিতীয় দিন ডিসি সম্মেলন চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আজ দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে। সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল সোয়া ৯টার দিকে শুরু হয় এ সম্মেলন।

আজকের প্রথম অংশের আলোচ্য সূচিতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সভায় অংশ নেবে।

এবারের সম্মেলনের আলোচ্য সূচিতে রয়েছে ৩৫৬টি প্রস্তাব। আলোচনায় গুরুত্ব পাবে ভূমি ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদারকরণসহ নানান বিষয়। এরপর অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পদ বিভাগ, বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা বিভাগ অধিবেশন করবে।

এছাড়া পরবর্তী ধাপে খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় প্রথম ধাপে আলোচনায় অংশগ্রহণ করবে।

জানা গেছে, চার দিনব্যাপী এবারের সম্মেলনে ৩০টি সম্মেলন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ৫৬টি মন্ত্রণালয়, বিভাগ, কার্যালয় ও সংস্থা সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগে প্রায় ৩৫৬টি প্রস্তাবনা জমা পড়েছে।

এর আগে গতকাল সকালে মাঠ পর্যায়ের প্রশাসনে গতিশীলতা আনতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলন-২০২৪ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সম্মেলনে সরকার প্রধানের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী ও সচিবরা আলোচনায় যোগ দেবেন এবং ডিসিদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষার জন্য দেশের বাইরে রয়েছেন, এজন্য জেলা প্রশাসকদের সঙ্গে তার কোনো বৈঠক হবে না। তবে ডিসি ও বিভাগীয় কমিশনাররা প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করবেন।

২০২৩ সালের বার্ষিক সম্মেলনে মোট ২১২টি স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এর মধ্যে ১৩০টি বাস্তবায়ন ও নিষ্পত্তি করা হয়েছে। বাস্তবায়ন করা হচ্ছে ৮২টি সিদ্ধান্ত। বাস্তবায়ন বা নিষ্পত্তির হার ৬২ শতাংশ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট