,

মালয়েশিয়ার ড্রেনে লুকিয়েও শেষ রক্ষা হলো তাদের

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের ধরতে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। অভিযানে গ্রেপ্তার-আতঙ্কে ড্রেনে লুকিয়ে পড়েন অনেকে। এতেও শেষ রক্ষা হয়নি। ১৩৪ বাংলাদেশিসহ ২৩২ অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার হয়েছেন।

আজ বৃহস্পতিবার মেলাকার অভিবাসন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মাদ আইনী এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় অনলাইন কসমো জানিয়েছে, গতকাল বুধবার মেলাকা রাজ্যের তিয়াং দুয়া এলাকার নির্মাণাধীন ‘রুমা তেরেস’ হাউসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানটি রাত ১১টা থেকে শুরু হয়ে দিবাগত রাত ৩টা পর্যন্ত চলে। মোট ৩৫৬ জনের কাগজপত্র পরীক্ষা করার পর ২৩২ জন বিদেশি নাগরিককে বিভিন্ন অভিবাসন অপরাধে গ্রেপ্তার করা হয়। তাদের বয়স ২৪ থেকে ৭০ বছরের মধ্যে।

মেলাকার অভিবাসন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মাদ আইনী বলেন, গ্রেপ্তারদের মধ্যে ৮২ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ১২ জন নারী। এ ছাড়া ১৩৪ জন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং তিনজন মিয়ানমারের পুরুষ রয়েছেন। গ্রেপ্তার আতঙ্কে ড্রেনে লুকিয়েও শেষ রক্ষা হয়নি অবৈধ প্রবাসীদের।

অনির্বাণ ফৌজি মোহম্মাদ আইনী আরও বলেন, ধারা ৬(১)(সি) ও ১৯৫৯/৬৩ অনুসারে বৈধ ভ্রমণ নথি উপস্থাপন করতে ব্যর্থ হওয়ার এবং অতিরিক্ত সময় থাকার জন্য একই আইনের ১৫(১)(সি) ধারা অনুসারে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত