,

পাকিস্তানে সংসদের উদ্বোধনী অধিবেশনে হট্টগোল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নবনির্বাচিত জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশনে বৃহস্পতিবার হট্টগোল ও বিক্ষোভ হয়েছে। অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে কথা বলার অনুমতি পা পাওয়ায় বিক্ষোভ করেন পার্লামেন্টের পিটিআই সমর্থিত সদস্যরা। এ সময় স্পিকার তাদের শান্ত করে নিজ নিজ আসনে বসার আহ্বান জানান।

এর আগে সকালে অধিবেশনের শুরুতে পার্লামেন্টের সদস্যদের শপথ পড়ান স্পিকার রাজা পারভেজ আশরাফ। শপথ নেওয়ার পরপর পিটিআই-এসআইসির আইনপ্রণেতারা পয়েন্ট অব অর্ডারে কথা বলার অনুমতি চান। তবে এ দাবি নাকচ করে দিয়ে স্পিকার বলেন, আগে নতুন পার্লামেন্ট সদস্যদের রেজিস্ট্রারে সাক্ষরে করতে হবে। তার আগে পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ নেই। এ সময় পিটিআই-সমর্থিত পার্লামেন্ট সদস্যরা স্পিকারের আসনের পাশে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

পিটিআই সমর্থিত আইনপ্রণেতারা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি) যোগ দিয়েছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে কারাবন্দি ইমরান খানের কয়েদি নম্বর উল্লেখ করে ‘কয়েদি নম্বর ৮০৪’ বলে স্লোগান দেন তারা। এ সময় পিএমএল-এন সদস্যরা ‘ঘড়ি চোর’ বলে স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, পাকিস্তানের নির্বাচনের প্রায় দুই সপ্তাহ পর নানা নাটকীয়তা শেষে জোট সরকার গঠনে মতৈক্যে পৌঁছেছে দুই রাজনৈতিক দল মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পদ দুটির মনোনয়ন তারা ভাগাভাগি করে নিয়েছে। এতে পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে পারেন পিপিপি নেতা আসিফ আলি জারদারি; শাহবাজ শরিফ হবেন প্রধানমন্ত্রী প্রার্থী। ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে দোদুল্যমানতা দেখা দিয়েছিল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট