,

বিদ্যুতের দাম বাড়ছে ৮.৫০ শতাংশ, ফেব্রুয়ারিতেই কার্যকর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুতের পাইকারি পর্যায়ে ৫.০৭৪ শতাংশ ও খুচরা পর্যায়ে ৮.৫০ শতাংশ দাম বাড়ছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে। এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হচ্ছে শিগগিরই। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ কথা বলেছেন।

পাইকারি পর্যায়ে বর্তমান দাম গড়ে প্রতি ইউনিট ৬.৭০, নতুন দাম হবে ৭.০৪ টাকা। আর খুচরা পর্যায়ে বর্তমান দাম গড়ে প্রতি ইউনিট ৮.২৫, নতুন দাম হবে ৮.৯৫ টাকা।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ বিভাগ লোকসানে আছে। ডলারের দামে ব্যাপক পরিবর্তন হয়েছে। সে কারণে সমন্বয়ের জন্য দামের বিষয়টি চিন্তা করা হয়েছে।

তিনি বলেন, এ বছর বিদ্যুতে ভর্তুকি দাঁড়াবে ৪৩ হাজার কোটি টাকা। আগামী তিন বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম সমন্বয় হবে।

প্রতিমন্ত্রী বলেন, তেলের ‘ডায়নামিক প্রাইসের’ জন্য প্রজ্ঞাপন করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সমন্বয় হবে। কমলে কমবে, বাড়লে বাড়বে। ১ মার্চ থেকে সেটা শুরু হবে। যে কোনো সমন্বয়ে এর প্রতিক্রিয়া থাকবে। যেভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে তাতে জনগণের ওপর বেশি প্রভাব পড়বে না ৷

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত