,

রাজধানীর ৪ হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ৩৬

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলা নগর এলাকার চারটি হাসপাতালে অভিযান চালিয়ে ৩৬ জন দালালকে আটক করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, আগারগাঁওয়ের শিশু হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র বা পঙ্গু হাসপাতাল রয়েছে।

আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়। র‍্যাব-২ এর সদস্যরা পৃথক পৃথকভাবে এই অভিযান পরিচালনা করেন।

অভিযানের নেতৃত্ব দেওয়া র‍্যাব-২-এর উপ-অধিনায়ক মেজর নাজমুল্লাহিল ওয়াদুদ জানান, দালালেরা সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছে— এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার সময় ১৭ জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ১২, আগারগাঁওয়ের শিশু হাসপাতাল থেকে ৪ ও পঙ্গু হাসপাতাল থেকে ৩ জনকে আটক করা হয়।

মেজর ওয়াদুদ বলেন, ‘‘সরকারি হাসপাতালে রোগী আসামাত্রই দালালেরা রোগীর পিছু নিয়ে বিভ্রান্ত করে। তারা রোগী ও তাদের সঙ্গে আসা স্বজনদের প্ররোচিত করে বলেন ‘সরকারি হাসপাতালের চিকিৎসা ভালো না। এখানে চিকিৎসক নাই, বেড খালি নেই। বাইরের হাসপাতালে গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে, সেখানে খরচও কম।’ এভাবে প্রলুব্ধ করত। সেখান থেকে তাঁরা চুক্তিমতো কমিশন পান।’’

তিনি জানান, সরকারি হাসপাতালগুলোয় আরেক দালাল চক্র তৎপর থাকে। তারা চিকিৎসকের কক্ষ থেকে রোগী বের হলে রোগীদের ঘিরে ধরে এবং চিকিৎসার ব্যবস্থাপত্রটি তার কাছ থেকে নিয়ে জোর করে ছবি তুলে নেয়। পরে তারা সংশ্লিষ্ট চিকিৎসককে তাদের চুক্তিভিত্তিক ওষুধ কোম্পানির ওষুধ লিখতে প্রভাবিত করে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট