,

ঢাকা মেডিকেলের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নোবেল দেওয়া উচিত: স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ঢাকা মেডিকেলের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা যেভাবে পরিশ্রম করেন আমাদের মনে হয় তাদের নোবেল পুরস্কার দেওয়া উচিত। এত রোগীর চাপ সামলানো অনেক কষ্টের। এটা আমার থেকে আর কেউ ভালো বলতে পারবে না।

বুধবার দুপুরে ঢাকা মেডিকেলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, চিকিৎসক ও রোগী সুরক্ষা নিশ্চিত করা আমার প্রথম দায়িত্ব। দুই একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে সব চিকিৎসকের বদনাম দেওয়া ঠিক হবে না।

ডা. সামন্ত লাল সেন বলেন, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে। দেশের বাইরে থেকেও এখন বাংলাদেশে চিকিৎসা নিতে আসছে। সম্প্রতি ভুটানের নাগরিক বাংলাদেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে।

মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তোমরা কিছুদিন পর চিকিৎসক হবা। চিকিৎসক হওয়া ওপরওয়ালার আশীর্বাদ। এটি সবাই হতে পারে না। আমি তোমাদের মতো এখানে ক্লাস করেছি। তোমাদের সারি থেকে এসে আমি যদি স্বাস্থ্যমন্ত্রী হতে পারি তোমাদের মধ্যে অনেকেই একদিন এদেশের প্রধানমন্ত্রী হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট