রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাভালনিকে শেষ শ্রদ্ধা জানানোর জায়গা দিচ্ছে না কেউ

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার কারাগারে মারা যাওয়া বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে শেষ শ্রদ্ধা জানাতে কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। এমনই দাবি করেছেন তাঁর দলের মুখপাত্র কিইরা ইয়ারমিস। তিনি বলেন, জনগণ যাতে নাভালনিকে শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য একটি জায়গা খুঁজছিলেন তারা। তবে কোনো জায়গা পাওয়া যাচ্ছে না।

এক্সে দেওয়া এক পোস্টে কিইরা ইয়ারমিস লিখেছেন, ‘মঙ্গলবার থেকে আমরা একটি জায়গা খুঁজে বেড়াচ্ছি, যেখানে অ্যালেক্সিকে শেষ শ্রদ্ধা জানানো যায়। এ জন্য আমরা মোটামুটি সব সরকারি-বেসরকারি ফিউনারেল এজেন্সি (শেষকৃত্য সংস্থা), বাণিজ্যিক স্থাপনা ও ফিউনারেল হলগুলোতে যোগাযোগ করেছিলাম। কিন্তু কেউই নাভালনিকে শেষ শ্রদ্ধা জানাতে কোনো জায়গা দিতে রাজি হয়নি। কেউ কেউ বলেছে, তাদের জায়গা খালি নেই। আবার অনেক জায়গায় নাভালনির নাম শুনেই রাজি হয়নি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক নাভালনি ১৬ ফেব্রুয়ারি রাশিয়ার আর্কটিক অঞ্চলের একটি কারাগারে মারা যান। মৃত্যুর পরে তাঁর মরদেহ রেখে দেয় রুশ কর্তৃপক্ষ। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে গত শনিবার মা লিউডমিলার কাছে তাঁর মরদেহ হস্তান্তর করে রুশ কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের