,

এশিয়া কাপ আর্চারিতে ব্রোঞ্জ জয় বাংলাদেশের

news-image

ক্রীড়া প্রতিবেদক : ইরাকের বাগদাদে চলছে এশিয়া কাপ আর্চারি। কম্পাউন্ড মিশ্র বিভাগে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিদের এই পদক উপহার দিয়েছেন তপু রায় ও মেঘলা। পদক জয়ের লড়াইয়ে বাংলাদেশ হারিয়েছে স্বাগতিক ইরাকের আর্চারদের।

প্রথম সেটে বাংলাদেশ ৩৬-৩৪ পয়েন্ট ও পরের সেটে এগিয়ে ছিল ৩৭-৩৬ পয়েন্টে। শেষ দুই সেটে সমতা ছিল ৩৭-৩৭, ৩৮-৩৮ পয়েন্টে। চার সেট মিলিয়ে বাংলাদেশ ১৪৮ আর ইরাক ১৪৫ স্কোর করে। তিন পয়েন্ট বেশি পাওয়ায় ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র বিভাগে ৬টি দেশ অংশগ্রহণ করেছে। ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

আগামীকাল হবে ব্যক্তিগত ও রিকার্ভ দলগত ইভেন্টের সব খেলা। বাংলাদেশ রিকার্ভ ব্যক্তিগত পুরুষ বিভাগে লড়বে ব্রোঞ্জ পদকের জন্য। এছাড়া রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্র বিভাগে স্বর্ণপদক ও নারী দলগত বিভাগে ব্রোঞ্জের নামবে দিয়া সিদ্দিকী-সাগর ইসলামরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট