,

রাশিয়ার ওপর পাঁচশরও বেশি নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা বাইডেনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দুই বছর পূর্তি উপলক্ষে রাশিয়ার ওপর নতুন করে আরও পাঁচশরও বেশি নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বাইডেন।

এছাড়া আলাদাভাবে একশরও বেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, এসব প্রতিষ্ঠান রাশিয়াকে যুদ্ধে সহায়তা করছে। এছাড়া জ্বালানি বিক্রি করে যেন রাশিয়া বেশি অর্থ লাভ করতে না পারে সে বিষয়টিও নিশ্চিত করার হুমকি দিয়েছেন তিনি।

ইউক্রেনের ওপর হামলা এবং বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর কারণে এসব নতুন নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে বিবৃতিতে বাইডেন বলেছেন, “বিদেশে আগ্রাসন এবং দেশে নির্যাতনের জন্য আরোপিত এসব নিষেধাজ্ঞা নিশ্চিত করবে—পুতিনকে চড়া মূল্য দিতে হবে।”

নাভালনিকে কারাদণ্ড দেওয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। এছাড়া রাশিয়ার অর্থনৈতিক খাত, প্রতিরক্ষা শিল্প, কেনাকাটার নেটওয়ার্ক এবং নিষেধাজ্ঞা ভঙ্গকারীরাও নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে জানিয়েছেন বাইডেন।

বিবৃতিতে বাইডেন ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “দুই বছর ধরে চলা এ যুদ্ধে এখনো ইউক্রেনীয়রা প্রবল সাহসিকতা নিয়ে লড়াই করে চলছেন। কিন্তু তাদের অস্ত্র ফুরিয়ে আসছে। রাশিয়ার অব্যাহত হামলা প্রতিহতে ইউক্রেনের যুক্তরাষ্ট্রের আরও অস্ত্র প্রয়োজন। ইরান এবং উত্তর কোরিয়ার অস্ত্রের কারণে রাশিয়া এখনো হামলা অব্যাহত রাখতে পারছে।”

“এ কারণে খুব দেরি হওয়ার আগে হাউজ অব রিপ্রেজেনটেটিভকে দ্রুত ইউক্রেনের সহায়তা বিলকে অনুমোদন দিতে হবে।” যোগ করেন বাইডেন।

এ জাতীয় আরও খবর

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা