,

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার হাসাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশাল রমজানকাঠি এলাকার আব্দুল হাকিমের ছেলে কামাল হোসেন (৩০) ও তার মেয়ে মাহিরা মাহি (১০)

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে বাবা-মেয়ে মাওয়ার দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-মেয়ে মহাসড়কে ছিটকে পড়ে। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে হাসাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

শ্রীনগর হাসাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, নিহত কামাল হোসেন ও তার মেয়ে মাহিরা মাহির মরদেহ বর্তমানে হাসাড়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। বাসটিকে জব্দের চেষ্টা করছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত