,

টাকা ফেরত দেওয়ার কারণ জানালেন জয়া

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ২০২০-২১ অর্থবছরে সিনেমা নির্মাণের জন্য তিনি ৬০ লাখ টাকার সরকারি অনুদান পেয়েছিলেন। নাম ‘রইদ’। জয়ার প্রযোজনায় এটি নির্মাণের কথা ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমনের। তবে সম্প্রতি অনুদানের টাকা ফেরত দিয়েছেন জয়া আহসান।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই গণমাধ্যমে কথা বলেছেন মেজবাউর রহমান সুমন। এবার মুখ খুললেন জয়া। তার কথা, ‘যে কারণেই হোক নির্মাণ প্রক্রিয়া বিলম্ব হচ্ছে। সুমনকে বারবার তাগাদা দিয়েছি। এদিকে অনুদানের অর্থ নিয়ে সিনেমা নির্মাণ না করাটা আমার কাছে অশোভন মনে হয়েছে, তাই টাকা ফেরত দিয়েছি।’

অনুদানের টাকা ফেরত দেওয়া প্রসঙ্গে ইতিমধ্যেই সুমন বলেছেন, ‘কাস্টিং ও লোকেশন ঠিক করা, আমার নিজের ব্যস্ততা- সব মিলিয়ে কাজটি শুরু করতে দেরি হচ্ছে। আমরা আরও দুই বছর আগে অনুদান পেয়েছি। এত দিনে সিনেমাটি জমা দেওয়ার সময়ও শেষ হয়ে গেছে। যথাসময়ে সিনেমা নির্মাণ ও জমা দিতে না পারায় আগেও সমালোচিত হয়েছেন অনেকেই। জয়া কিংবা আমি সেই সমালোচনার মুখে পড়তে চাই না। তাই অনুদানের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে দেখেছি, সিনেমাটি শেষ করতে আমাদের আরও সময় লাগতে পারে।’

জয়া সরে দাঁড়ালেও পর্দায় আসবে ‘রইদ’। আর এটি নির্মিত হবে সুমনের প্রযোজনা প্রতিষ্ঠান ফেসকার্ড থেকে। কিছুটা দেরি হলেও ‘রইদ’ সিনেমার শুটিং শেষ করবেন বলে জানান ‘হাওয়া’র এই নির্মাতা।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত