,

মাহির বিচ্ছেদ ঘোষণা, এবার মুখ খুললেন স্বামী রকিব!

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে হঠাৎই এক ভিডিও নিয়ে হাজির হন। সেই ভিডিওতে নিজের সংসার ভাঙার খবর জানান তিনি। জানান, স্বামী রকিব সরকারের সঙ্গে বর্তমানে এক ছাদের নিচে থাকছেন না। যদিও বিচ্ছেদের কারণ স্পষ্ট করেননি এই অভিনেত্রী।

এদিকে মাহির এই ভিডিওবার্তার পরেও নীরব ছিলেন স্বামী রকিব সরকার। অভিনেত্রী যেদিন ফেসবুকে এসে নিজের সংসার ভাঙার খবর জানান, সেদিনও গাজীপুরে এক কনসার্টে অংশ নিয়েছেন তার স্বামী। কিন্তু বিচ্ছেদের খবরে ছিলেন পুরোপুরি নিশ্চুপ। অবশেষে রোববার (১৮ ফেব্রুয়ারি) মুখ খুলেছেন রকিব। যদিও বিচ্ছেদ বা সংসার ভাঙার কারণ স্পষ্ট করেননি তিনি।

বলেছেন, মাহির মতো একটি ভিডিও নিয়েই হাজির হবেন তিনি। সেখানেই বলবেন বিচ্ছেদ সম্পর্কে তার যত কথা।

রকিবের কথায় স্পষ্ট, মাহির মতো তিনিও হয়তো কোনো ভিডিওতেই বিচ্ছেদ নিয়ে নিজের অবস্থান পরিস্কার করবেন। তবে সেটা কবে, তা এখনও বললেন না এই অভিনেত্রীর স্বামী।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাঁদের ঘরে একটি পুত্রসন্তান রয়েছে। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়িকা। ২০২১ সালের ২২ মে তাঁদের ওই বিয়ে ভেঙে যায়।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত