,

পিএসএল: লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় ম্যাচে কুয়েটা গ্লাডিয়েটর্সের মুখোমুখি হয়েছে বাবর আজমের পেশওয়ার জালমি। আজ রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে কুয়েটা ৫ উইকেটে ২০৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত ফিফটি হাঁকিয়েছেন পেশওয়ারের অধিনায়ক বাবর আজম। তবে দলকে জেতাতে পারেননি তিনি।

নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেটে ১৯০ রান তুলতে পেরেছে পেশওয়ার। ফলে ১৬ রানের হার দিয়ে আসর শুরু করলো বাবরের দল। নিজের দল পেশওয়ার না জিতলেও এদিন পিএসএলে দারুণ এক ইতিহাস করেছেন বাবর। প্রথম ক্রিকেটের হিসেবে ৩ হাজার রানের মাইলফলকে স্পর্শ করেছেন তিনি।

ব্যাট করতে নেমে পেশওয়ারের শুরুটা ছিল ভালোই ছিল। উদ্বোধনী জুটিতে ৮.৪ ওভারে সাইম আইয়ুবকে সঙ্গে নিয়ে ৯১ রান করেন বাবর। সাইম ২৬ বলে ৪২ রান করে অপ্রত্যাশিত রানআউটের শিকার হলে দলের পুরো দায়িত্ব নিজের কাঁধে নিয়ে খেলেন বাবর।

এদিন ব্যাট হাতে দুর্দান্ত ফিফটি হাঁকান বাবর। ৪২ বলে ৬৮ রান করেন এই ডানহাতি ব্যাটার। বাবরের ব্যাটে ছিল ৪ বাউন্ডারি ও ৪ ছক্কার মার। মিডলঅর্ডারে টম কহলার কডমোর করেন ১৮ রান। এতে ১৯০ তোলেই ইনিংস শেষ করে পেশওয়ার।

কুয়েটার হয়ে এদিন দুর্দান্ত খেলেছেন দুই ওপেনার জেসন রয় ও সৌদ শাকিল। রয় করেছেন ৪৮ বলে ৭৫ রান। ৯টি চার ও ২ ছক্কা হাঁকিয়েছেন এই ইংলিশ ব্যাটার।

স্বদেশি শাকিল করেছেন ৪৭ বলে ৭৪ রান। তার দুর্দান্ত ফিফটিতে ছিল ৬টি চার ও ৪টি ছক্কার মার। এছাড়া ১৩ বলে ২০ রান করেছেন শেরফানে রুদারফোর্ড। এতে ৬ উইকেটে ২০৬ রান তোলে কুয়েটা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট