,

ছক্কার বিশ্বরেকর্ড ছুঁয়ে আকরামের পাশে জয়সওয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : ডাবল সেঞ্চুরির পর জো রুটকে টানা দুই ছয়ে ওয়াসিম আকরামের করা টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে ভাগ বসান ইয়াশভি জয়সওয়াল। এরপরই ইনিংস ঘোষণা করেন রোহিত শর্মা। ফলে রেকর্ড ছুঁয়েও তা আর ভাঙা হলো না এই তরুণ ওপেনারের।

গতকাল নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ওপেন করতে নামেন জয়সওয়াল। শুরুটা দেখে-শুনে ধীরগতিতেই করেছিলেন। প্রথম ফিফটি করতে বল খেলেছিলেন ৮০টি। এরপর অবশ্য রানের গতি বাড়ান এই ওপেনার। ১২২ বল খেলে তিন অঙ্কে পৌঁছান। শেষ বিকেলে অবসর নেন অসুস্থতায়। তখন তিনি অপরাজিত ছিলেন ১০৪ রানে।

আজ রোববার আবারও ব্যাটিংয়ে নামেন জয়সওয়াল। এদিন উইকেটে এসেই আক্রমণাত্মক খেলেছেন তিনি। দেড়শ ছোঁয়ার সময় তার ছক্কা ছিল ৭টি। সবমিলিয়ে ২৩১ বলে ১০ ছক্কায় ডাবল সেঞ্চুরিতে পৌঁছেছেন জয়সওয়াল। এরপর আরও দুই ছক্কায় ওয়াসিম আকরামের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছুঁয়েছেন জয়সওয়াল। যা ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।

এর আগে ১৯৯৬ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৭ রানের অপরাজিত ইনিংসে ১২টি ছক্কা মেরেছিলেন ওয়াসিম আকরাম। তিনি সেই ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিলেন আট নম্বরে। ২৭ বছর পর সেই রেকর্ডে এবার ভাগ বসালেন জয়সওয়াল।

এদিকে এই ইনিংস খেলার পথে আরও একটি বিরল কীর্তি গড়েছেন জয়সওয়াল। জেমস অ্যান্ডারসনকে টানা তিন ছক্কা মেরেছেন। ১৮৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই পেসারকে টানা তিনটি ছক্কা মারতে পারেননি আর কোনো ব্যাটার।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত