,

আপাতত শঙ্কামুক্ত মোস্তাফিজ, থাকবেন নিবিড় পর্যবেক্ষণে

news-image

ক্রীড়া প্রতিবেদক : নেটে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয় এই পেসারকে। সিটি স্ক্যান করে জানা গেছে, অভ্যন্তরীণ কোনো ইনজুরি নেই। তবে মাথা ফেটে যাওয়ায় সেলাই করতে হচ্ছে।

এর আগে আগামীকালের ম্যাচকে সামনে রেখে সাগরিকায় অনুশীলন করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। সেখানে অনুশীলনে বল করছিলেন মোস্তাফিজ। একটি ডেলিভারির পর যখন আরেকটি ডেলিভারির জন্য ফিরে যাচ্ছিলেন, তখনই লিটন দাসের মারা একটি শটে মাথায় আঘাত পান মোস্তাফিজুর রহমান। বলের আঘাতে মাথা থেকে রক্তও বের হতে দেখা যায়।

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। তার শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত