,

আমার স্বামীর সঙ্গে পুতিন কী করেছেন, জবাব দিতে হবে: নাভালনির স্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনি কারাগারে বন্দী অবস্থায় মারা গেছেন। এই মৃত্যুর জন্য পুতিনকে জবাব দিতে হবে- এ কথা বলেছেন নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া। ইউলিয়া অশ্রুসিক্ত চোখে প্রতিশ্রুতি দিয়েছেন, দ্রুতই পুতিনের অপশাসনের অবসান ঘটবে। খবর ডেইলি মেইলের

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে শুক্রবার নাভালনির মৃত্যুসংবাদ পান তার স্ত্রী। কান্না সংবরণ করে আবেগতাড়িত বক্তব্যে তিনি বলেন, ‘সে (অ্যালেক্সেই নাভালনি) এখানেই থাকতে পারত, এই সম্মেলনকক্ষে। রাশিয়ার রাষ্ট্রীয় সূত্র থেকে যে খবর আমরা পেলাম, তা কীভাবে বিশ্বাস করব জানি না। কারণ, বহু বছর ধরেই আমরা পুতিন ও তার সরকারকে বিশ্বাস করতে পারি না। তারা সব সময় মিথ্যা বলে।’

ইউলিয়া নাভালনায়া আরও বলেন, ‘এটা সত্যি যে আমি পুতিনকে চাই। তার পুরো দল এবং তার সমস্ত বন্ধুরা জানুক যে তারা আমাদের দেশ, আমার পরিবার এবং আমার স্বামীর প্রতি কী করেছে। আমি পুতিনের কাছে জবাব চাই। সেই দিন খুব তাড়াতাড়ি আসবে।’

পুতিনের শাসনের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কেও শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন নাভালনায়া। তিনি বলেন, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায়, এই কক্ষের এবং সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা পুতিনের ভয়ংকর শাসনের বিরুদ্ধে লড়াই করে তাকে পরাজিত করি।’

রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল ইয়ামালো-নেনেতের একটি কারাগারে বন্দী অবস্থায় মারা গেছেন পুতিনের প্রতিপক্ষ হিসেবে পরিচিত অ্যালেক্সেই নাভালনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৭ বছর। স্ত্রী ইউলিয়া ও নাভালনির সংসারে আছে এক ছেলে ও এক মেয়ে। মেয়ের নাম দারিয়া এবং ছেলের নাম জাহার।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত