,

হাসপাতালে পরিকল্পনামন্ত্রী, ছিলেন না প্রথম একনেক সভায়

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের প্রথম একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) সভায় ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তবে নতুন সরকারের প্রথম একনেক সভায় নতুন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালাম উপস্থিত ছিলেন না। পরিকল্পনামন্ত্রী গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হয়। সভা শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার।

আজকের সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪ হাজার ৪৫৩ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল বা জিওবি থেকে জোগান দেওয়া হবে ৩ হাজার ৯০৯ কোটি টাকা। এছাড়া বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৩৫৪ কোটি টাকা।

পরিকল্পনা সচিব জানান, অসুস্থ থাকায় পরিকল্পনামন্ত্রী আবদুস সালাম একনেক সভায় উপস্থিত থাকতে পারেননি। মন্ত্রী অসুস্থ থাকায় ফাইলের অনুমোদন না পাওয়ায় মূল্যস্ফীতির তথ্যও দেওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত