,

রিশাদ-মঈনের ঘূর্ণিতে বিশাল জয় কুমিল্লার

news-image

ক্রীড়া প্রতিবেদক : একদমই ব্যাটিংবান্ধব পিচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩ উইকেটে ২৩৯ রানের পাহাড় গড়লো। তারপরও অনেকটা সময় পর্যন্ত ম্যাচে ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

কিন্তু স্বাগতিকরা ম্যাচ থেকে ছিটকে গেলো দুই স্পিনার রিশাদ হোসেন আর মঈন আলির ঘূর্ণিতে। দুজনই নিলেন ৪টি করে উইকেট। মঈন তো শেষদিকে এসে হ্যাটট্রিকও করে ফেললেন।

২৪০ রান তাড়া করতে নেমে ১৬.৩ ওভারে ১৬৬ রানেই থামলো চট্টগ্রামের ইনিংস। স্বাগতিকদের ৭৩ রানের বড় ব্যবধানে হারালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অষ্টম ম্যাচে কুমিল্লার এটি ষষ্ঠ জয়। নবম ম্যাচে চতুর্থ হার চট্টগ্রামের। ১২ পয়েন্ট নিয়ে কুমিল্লা পয়েন্ট তালিকার দুইয়ে আর চট্টগ্রাম ১০ পয়েন্ট নিয়ে আছে তিনে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত