,

হঠাৎ পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করলেন মঈন খান

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। হঠাৎ করে অনুষ্ঠিত এ সাক্ষাতের বিষয়ে কোনো পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১১ মিনিটে মার্কিন দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পিটার হাস ও মঈন খানের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে।

সেখানে লেখা হয়, ‘বিএনপি নেতা আব্দুল মঈন খানের সঙ্গে দেখা করে আনন্দিত। ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ তারা সাক্ষাৎ করেছেন এ তথ্য সঠিক। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে সেটি আমি জানি না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট