,

তিন ফরম্যাটেই অধিনায়ক হচ্ছেন শান্ত?

news-image

ক্রীড়া প্রতিবেদক : এখন পর্যন্ত তিন ফরম্যাটেই বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তবে লাল-সবুজের হয়ে আর হয়তো টস করতে দেখা যাবে না এই অলরাউন্ডারকে। নেতৃত্বে সাকিবের আগ্রহ না থাকায় অধিনায়কত্ব নিয়ে নতুন করে ভেবেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারত বিশ্বকাপে খেলতে যাওয়ার আগেই সাকিব জানিয়েছিলেন, আসর শেষে আর একদিনও অধিনায়কত্ব করতে চান না। বিশ্বকাপ শেষে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ খেললেও চোটের কারণে সেখানে ছিলেন না সাকিব। তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ড সিরিজে তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অন্তবর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও এবার পূর্ণাঙ্গভাবে নেতৃত্ব পেতে যাচ্ছেন শান্ত। বোর্ড মিটিং শেষে আজই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। বিসিবির একটি সূত্র এ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।

এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশকে ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত। সাদা পোশাকে তার অধিনায়কত্বে মোট ২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে এক টেস্টে হারের বিপরীতে একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ।

ওয়ানডেতে শান্তর নেতৃত্বে ৬ ম্যাচ খেলে ৫ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। বিপরীতে একটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। আর টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে ১ জয় ও ১ হার অধিনায়ক শান্তর। অপর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট