রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির নির্বাচক প্যানেলে বাদ নান্নু, আসছেন কে

news-image

ক্রীড়া প্রতিবেদক : বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের বোর্ড মিটিং আজ। গুরুত্ব ও প্রেক্ষাপট বিবেচনায় বছরের প্রথম বোর্ড মিটিংয়ের প্রতি কৌতূহলও থাকছে একটু বেশি। এ সভা থেকে আসার কথা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তামিম ইকবালকে ছাড়া কেন্দ্রীয় চুক্তির অনুমোদন, জাতীয় দলের বিশেষায়িত কোচ নিয়োগ, অধিনায়ক ইস্যুতে একমত হওয়া, জাতীয় দল নির্বাচক প্যানেল ঢেলে সাজানো, বিশ্বকাপ ব্যর্থতার মূল্যায়ন কমিটির রিপোর্ট উপস্থাপন ছাড়াও নিয়মিত অনেক ইস্যু পাস করতে হবে পরিচালকদের।

দেশের ক্রিকেটে গত কয়েক বছরে সবচেয়ে আলোচিত আর বিতর্কিত বিসিবির বর্তমান নির্বাচক প্যানেল। আজকের মিটিংয়ে জাতীয় নির্বাচক প্যানেলও পুনর্গঠন করা হচ্ছে। কারণ মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়েছে গত ডিসেম্বরে। মেয়াদ শেষ হলেও এখনো কাজ চালিয়ে যাচ্ছেন নান্নু, হাবিবুল বাশার সুমন আর আব্দুর রাজ্জাক। তাদের মেয়াদ বাড়ানো হবে নাকি নতুন নির্বাচক প্যানেল নিয়োগ দেওয়া হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ড সভায়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা মিনহাজুল আবেদিন নান্নু আর প্রধান নির্বাচকের পদে থাকছেন না। তাকে সরিয়ে হাবিবুল বাশারকে প্রধান নির্বাচক করা হবে। সেক্ষেত্রে নির্বাচক প্যানেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে নতুন একজনকে যুক্ত করতে হবে। সেই একজন হিসেবে থাকছেন হান্নান সরকার।

আজকের সভায় কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদেরও অনুমোদন দেওয়া হবে। ২২ জন ক্রিকেটার পাচ্ছেন কেন্দ্রীয় চুক্তি। স্পিনার নাঈম হাসান, ওপেনার জাকির হাসান, মাহমুদুল হাসান জয় টেস্টের চুক্তিতে যুক্ত হচ্ছেন। এবাদত হোসেনকে বিশেষ বিবেচনায় চুক্তিতে রাখা হয়েছে। নেতৃত্ব নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। সাকিব আল হাসানকে টি২০ নেতৃত্বে রেখে টেস্ট ও ওয়ানডের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে নাজমুল হোসেন শান্তর কাঁধে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের