,

রমজানের পণ্যে মজুতদারি-কারসাজি করলে যথাযথ ব্যবস্থা : বাণিজ্য প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন রমজান সামনে রেখে কোনো ধরনের মজুতদারি বা কারসাজি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)।

রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে ব্যারিস্টার সাইদুল হক সুমনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের প্রথম কেবিনেট থেকেই দিকনির্দেশনা দিয়েছেন। আন্তঃমন্ত্রণালয় একটি সমন্বয় কমিটির মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। এ টাস্কফোর্সের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে সরবরাহের বিষয়ে গতকালও প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন পর্যায়, বিশেষ করে পরিবহন পর্যায়ে যেন কোনো প্রতিবন্ধকতা না হয়, বাজার ব্যবস্থাপনায় না হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। নির্দেশনাগুলো যেন বাস্তবায়ন হয় সেজন্য আমরা সমন্বিতভাবে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সার্বক্ষণিক মনিটরিং করছি।

আহসানুল ইসলাম বলেন, আমরা আশা করছি আগামী রমজানে নিরবচ্ছিন্নভাবে খাদ্যের সরবরাহ ভোক্তা পর্যায়ে নিশ্চিত করতে পারবো। কোনো ধরনের মজুতদারি বা কোনো রকম কারসাজি করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব আমরা।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা আগামী রমজান সামনে রেখে পেঁয়াজ এবং চিনির ব্যাপারে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যোগাযোগ করেছি। এ দুটি পণ্যের বিষয়ে রপ্তানি নিষিদ্ধ ছিল, বাংলাদেশকে প্রতিবেশী বন্ধুসুলভ দেশ হিসেবে কনসিডার করে তারা আমাদের এ রমজানের আগেই পেঁয়াজ এবং চিনি রপ্তানির জন্য অনুমোদন দেবেন বলে আশা করছি। পররাষ্ট্রমন্ত্রী গতকাল ভারত থেকে এসেছেন। সেখান থেকে তিনি আশ্বস্ত হয়ে এসেছেন যে, প্রক্রিয়া চলছে। আমরা আশা করি রমজান শুরুর আগেই ভারত থেকে এবং বিকল্প অন্য মাধ্যম থেকেও পেঁয়াজ এনে সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করবো।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট