রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জর্ডানের স্বপ্ন ভেঙে আবারও এশিয়ার সেরা কাতার

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচে তিনটি পেনাল্টির সব কটিই কাতারের। পেনাল্টি কাজে লাগিয়ে টানা দ্বিতীয়বার এএফসি এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হয়েছে কাতার। শনিবার (১০ ফেব্রুয়ারি) দোহার লুসাইল স্টেডিয়ামে ফাইনালে জর্ডানকে ৩–১ ব্যবধানে হারিয়েছে কাতার। তিনটি গোলই এসেছে আকরাম আফিফের পা থেকে।

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছে রূপকথার জন্ম দিয়েছিল জর্ডান। তবে ফাইনালে আর সেই রূপকথার পুনরাবৃত্তি করতে পারেনি আরব দেশটি। এ জয়ে টানা দ্বিতীয়বার এশিয়ান কাপের শিরোপা জিতল স্বাগতিক দেশ কাতার।

দেশের মাটিতে অনুষ্ঠিত এশিয়ান কাপের ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কাতার। খেলা শুরুর প্রথম দশ মিনিটে জর্ডান গোলমুখে তিনটি শট নেয় কাতার। তিনটিই আফিফের। একের পর এক আক্রমণের ধারাতেই ২১ মিনিটে জর্ডান ডিফেন্ডার আবদুল্লাহ নাসিবের ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করে নেন আফিফ। ঠান্ডা মাথায় সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়েও দেন। এ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে জর্ডানও ম্যাচে ফেরার জোর চেষ্টা চালায়। সেই ধারাবাহিকতায় ৬৭ মিনিটে সমতায় ফেরে জর্ডান। মিডফিল্ডার এহসান হাদ্দাদের পাসে দুর্দান্ত এক গোলে সমতা ফেরান আল নাইমাত। তবে ৬ মিনিট পর আবারও এগিয়ে যায় কাতার। এবারও পেনাল্টি পায় স্বাগতিকরা। গোলদাতা সেই আকরাম আফিফই। নির্ধারিত সময় পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে থাকে কাতার। ৯৫ মিনিটে জর্ডানের কফিনে শেষ আঘাত করেন আকিফ। তিন পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূরণ করেন কাতারের এই ফরোয়ার্ড। ফলে টানা দ্বিতীয়বার এশিয়ার মুকুট পড়ল স্বাগতিক কাতার।

এই জয়ে দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব ও জাপানের পর পঞ্চম দল হিসেবে টানা দুই আসরে এশিয়ান কাপ জয়ের নজির গড়লো কাতার।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের