,

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে বাবা-মেয়েসহ নিহত ৫

news-image

খুলনা প্রতিনিধি : খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ইটবাহী ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে বাবা-মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন- ডুমুরিয়া উপজেলার আঙ্গারদোহা গ্রামের হান্নান মোড়লের ছেলে সাব্বির মোড়ল (২৩), জিয়েলতলা গ্রামের বিষ্ণু বিশ্বাসের ছেলে ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), বিশ্বজিৎ বিশ্বাসের দুই বছরের মেয়ে ওড়নি বিশ্বাস, বিল পাবলা গ্রামের অপি ঢালীর স্ত্রী নিপা ঢালী (২৫) ও অপি ঢালীর মা অমড়ী ঢালী।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর খুলনা-সাতক্ষীরা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ডুমুরিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা গেছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট