রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা সিরিজে খেলা নিয়ে যা বললেন সাকিব

news-image

ক্রীড়া প্রতিবেদক : বিপিএল শেষ হতে না হতেই বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। আগামী ১ মার্চ বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুইটি টেস্ট খেলতে লঙ্কান ক্রিকেট টিম। তাই বিপিএলের মাঝেও আলোচনা সিরিজ নিয়ে। গুঞ্জন রয়েছে এই সিরিজে টেস্ট ম্যাচ নাও থাকতে পারেন সাকিব আল হাসান। আর খেললেও অধিনায়কত্ব করবেন কি না। কারণটাও স্পষ্ট, সাকিবের চোখের সমস্যা এখনো পুরোপুরি সেরে ওঠেনি।

শুক্রবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। সেখানে শুরুতেই তাকে প্রশ্ন করা হয়, ‘আপনি কি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন।’ এমন প্রশ্নে কিছুটা ক্ষেপে যান টাইগার অধিনায়ক। পাল্টা প্রশ্ন করেন সেই সাংবাদিককে, ‘কে বলছে আপনাকে? গুঞ্জন গুঞ্জনই থাকতে দেন। আর না হলে আপনি বের করেন খুঁজে, কে বলেছে। তাকে জিজ্ঞেস করেন। আমি কী বলেছি কাউকে?’

সাংবাদিক জানান, আপনার (সাকিব) কাছ থেকে সঠিক তথ্যই জানতে চাচ্ছি। উত্তরে সাকিব বলেন, ‘আপনি মাত্র কী বললেন। আমি কী বলেছি কখনো খেলতে চাচ্ছি বা চাচ্ছি না। কোথা থেকে শুনেছেন? আশপাশের কে? যার কাছে শুনেছেন তাকে জিজ্ঞেস করেন। আমি যদি বলতাম খেলতে চাই অথবা খেলতে চাই না, তখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন।’

রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলছেন সাকিব। তাই সাকিবের মনোযোগ এখন বিপিএলেই। সাকিবও তাই বললেন, ‘শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনো কোনো পরিকল্পনা হয়নি। বিপিএল চলছে। এটাতেই ফোকাস করছি। চেষ্টা করছি কীভাবে দলের জন্য অবদান রাখতে পারি।’

বিপিএলের শুরু থেকে চোখের সমস্যায় ভুগলেও রানে ফিরেছেন সাকিব। তবে বিপিএল ব্যস্ততায় এখনও সংসদের অধিবেশনে উপস্থিত হতে পারেননি মাগুরা-১ আসনের সংসদ সদস্য। তাই শ্রীলঙ্কা সিরিজে সব ফরম্যাটে খেলবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের