,

পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে বোমা বিস্ফোরণ, নিহত ১৪

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের জাতীয় নির্বাচনের আগের দিন এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৪ জন।

আজ বুধবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে এ ঘটনা ঘটেছে। খবর- এপি।

প্রাদেশিক সরকারের মুখপাত্র জান আচাকজাই বলেন, আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচনের এক দিন আগে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। দেশটিতে, বিশেষ করে বেলুচিস্তানে সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষিতে কয়েক হাজার পুলিশ এবং আধাসামরিক বাহিনী মোতায়েন রয়েছে।

এর আগে গত শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় পাকিস্তানের করাচির নির্বাচন কমিশনের (ইসিপি) সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি ছিল একটি টাইম বোমা। করাচির রেড জোন এলাকায় অবস্থিত নির্বাচন কমিশনের সীমানা দেওয়ালের কাছে একটি শপিং ব্যাগে বোমাটি রাখা হয়েছিল।

আগামী ৮ ফেব্রুয়ারি ১৬তম পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে। তবে আদালত ও নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে এবারের নির্বাচনে প্রার্থিতা করতে পারছেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে গিয়ে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত