,

ভোটের আগের দিন পাকিস্তানে ২৬ জন নিহত

news-image

রাত পোহালেই পাকিস্তানের সাধারণ নির্বাচন। এই নির্বাচনের আগের দিন আজ বুধবার দেশটির বেলুচিস্তানে একাধিক বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রথম বিস্ফোরণটি ঘটে পিশিন শহরের স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে  আসফান্দিয়ার কাকারের কার্যালয়ে । এ হামলায় কমপক্ষে ১৪ জন নিহত ও ৩০ আহত হয়েছেন। এরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে কিলা সাইফুল্লাহতে অবস্থিত জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাচনী অফিসে। এতে আরও ১২ জন নিহত হয়েছেন।

এসব বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছেন বেলুচিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী আলি মারদান খান দোমকি।

পাকিস্তানের ইতিমধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। তবে নির্বাচন নিয়ে দেশটিতে উত্তেজনা অব্যাহত রয়েছে। বেশ কিছু সহিংসতার ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা