,

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে অস্বস্তি কেটে গেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে যে অস্বস্তি বিরাজ করছিল তা কেটে গেছে ব‌লে মন্তব্য কর‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ব্রা‌সেলস সফর শে‌ষে সোমবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনায় এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়ে বাংলাদেশে অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই চিঠির পর সম্পর্কে আর অস্বস্তি থাকতে পারে না।

ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্ক আরও শক্তিশালী হবে জা‌নি‌য়ে হাছান মাহমুদ ব‌লেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। দেশটির প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, রোহিঙ্গাসহ একাধিক ইস্যুতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত