,

১ ঘণ্টা ২০ মি‌নিট পর চলল মেট্রোরেল

news-image

নিজস্ব প্রতি‌বেদক : যান্ত্রিক ত্রুটির কারণে ১ ঘণ্টা ২০ মি‌নিট বন্ধ থাকার পর বি‌কেল ৪টা ১ মি‌নি‌টে শুরু হ‌য়ে‌ছে মেট্রোরেলের চলাচল। এর আগে রোববার দুপুর ২টা ৪০ মি‌নি‌টে বন্ধ হ‌য়ে যায় চলন্ত ট্রেন। ট্রেনে এবং স্টেশ‌নে আটকা প‌ড়া হাজার হাজার যাত্রী দু‌র্ভোগ পোহান। তবে কী কার‌ণে ট্রেন চলাচল বন্ধ হ‌য়ে‌ছিল, তা জানা যায়‌নি।

যাত্রী কামাল মোশাররফ সমকাল‌কে জানান, ‌তি‌নি মিরপুর থে‌কে প্রেস ক্লা‌বের দি‌কে যা‌চ্ছেন। দুপুর ২টা ৪০ মি‌নি‌টে শেওড়াপাড়া স্টেশ‌নের কিছু আ‌গে চল‌তি ট্রেন হঠাৎ থে‌মে যায়। ট্রেনে হাজা‌রো যাত্রী ছি‌লেন। সেখানে দেড় ঘণ্টার ম‌তো ট্রেন আট‌কে ছিল। যাত্রীরা অ‌নে‌কে ট্রেন থেকে নে‌মে যান।

মে‌ট্রো‌রে‌লের নির্মাণ ও প‌রিচালনার দা‌য়ি‌ত্বে থাকা ডিএম‌টি‌সিএল সূত্র জানিয়েছে, শেওড়াপাড়া কাজীপাড়া এলাকার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের ক্যাবল ছিড়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হ‌য়ে যায়।

এদিকে ডিএম‌টি‌সিএল বার্তা দি‌য়ে‌ছে, জরু‌রি বোতাম টেপার কার‌ণে ট্রেন বন্ধ হ‌য়ে যায়।

আ‌রেক‌টি সূত্র দাবি করছে, উত্তরা থেকে মতিঝিলগামী পরপর দুটি ট্রেনের দুজন যাত্রী ইমার্জেন্সি সুইচে টিপ দেন। এর প্রভাব পড়ে গোটা মেট্রোরেলে। তবে এ বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত