,

দুপুরে যুব বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

news-image

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা নিয়ে ভীষণ চাপে বাংলাদেশের যুবারা। শনিবার দুপুরে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে বেশ কিছু সমীকরণ মেলাতে হবে তাদের। আর সেটা করতে পারলেই যুব বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।

দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সের খেলায় নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম করে নেপালকে হারিয়েছিলো বাংলাদেশ। রান রেটের হিসেব মাথায় রেখে দ্রুতগতিতে রান তুলে ১৪৮ বল হাতে রেখে জয় তুলে নেয় রাব্বিরা। নেপালের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের নেট রান রেট হয়েছে ০.৩৪৮। শনিবার শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে শুধু জয় পেলেই হবে না, মিলাতে হবে নানা সমীকরণও।

বর্তমানে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা পাকিস্তানের নেট রান রেট ১.০৬৪। এ অবস্থায় বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে হবে পাকিস্তানকে। লাল-সবুজের দলকে এমন এক ব্যবধানে জয় পেতে হবে, যাতে পাকিস্তানের রানরেট নেমে আসে বাংলাদেশের নিচে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাট করে ২৫০ বা তার কম রান করলে কমপক্ষে ৫০ রানের ব্যবধানে জিততে হবে যুবাদের। অর্থাৎ, বাংলাদেশ আগে ব্যাট করে ২৫০ রান করলে পাকিস্তানকে ২০০ রানের আগে আটকে রাখতে হবে। সেক্ষেত্রে ০.০০১ বেশি থাকবে বাংলাদেশের রানরেট। তবে বাংলাদেশের ২৫০ পার হয়ে গেলে ব্যবধান রাখতে হবে কমপক্ষে ৫১ রান।

অন্যদিকে, পাকিস্তান যদি আগে ব্যাটিং করে তাহলে বাংলাদেশকে ম্যাচ জিততে হবে ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যে। ৩০০ রান টার্গেট থাকলে ৩৯.৩ ওভার পর্যন্ত খেলার সুযোগ পাবে টাইগাররা। ২৫০ রান করলে ৩৯ ওভার এবং ২০০ রানের ক্ষেত্রে ৩৮.৪ ওভার সময় পাবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত