,

মেডিকেল ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের নির্দেশ

news-image

মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৪ এ মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশ আসন সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৯ ফেব্রুয়ারি দেশের সব মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ঠিক রাখার জন্য বলেছেন হাইকোর্ট।

চলতি বছরের পরীক্ষায় এটি কঠোরভাবে মানারও নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা অনুসরণের নীতিমালা কেন করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। আদেশের বিষয়টি  নিশ্চিত করেন ব্যারিস্টার মুনতাসীর উদ্দিন আহমেদ।

এ বিষয়ে দায়ের করা রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মুনতাসীর উদ্দিন আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল আনিচ উল মাওয়া আরজু।

ব্যারিস্টার মুনতাসীর উদ্দিন আহমেদ জানান, মেডিকেল ভর্তি পরীক্ষায় ২ শতাংশ করে নীতিমালা করেছিল সংশ্লিষ্টরা। সেই নীতিমালায় আজে ৫ শতাংশ মেনশন করার জন্য বলেন আদালত। আগে হাইকোর্টের রায়ে বলেছিল ৫ শতাংশ মেইনটেইন করতে বলার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগও হস্তক্ষেপ করেনি। ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও মুক্তিযোদ্ধা কোটা ৫ শতাংশ রায় বহাল রেখেছিলেন।

এর আগে মেডিকেল ভর্তির ক্ষেত্রে ২ শতাংশ কোটা রাখার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন অহিদুল ইসলাম নামের এক বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কাউন্সিলের নেতার পক্ষে আইনজীবী মুনতাসীর উদ্দিন আহমেদ। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

রিটের আগে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে আবেদন করা হয়েছিল, যাতে ৫ শতাংশ কোটা সংরক্ষণ করা হয়। তাতে সাড়া না দেওয়ায় রিট করা হয়।

নীতিমালায় উল্লেখ রয়েছে, ‘মুক্তিযোদ্ধা সন্তান এবং সন্তানদের সন্তানাদির জন্য মোট আসনের ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। তবে এই কোটার আসন শূন্য থাকলে সাধারণ কোটা থেকে মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে এ আসন পূরণ করা যাবে।’

তবে আইনজীবীর বক্তব্য হচ্ছে, মুক্তিযোদ্ধা কোটা ৫ শতাংশ রাখার গাইডলাইন সুপ্রিম কোর্টের রায়ে রয়েছে। তা লঙ্ঘন করে ভর্তি নীতিমালায় দুই শতাংশ রাখা হয়েছে। আদালত নির্দেশনা দিয়েছেন ৫ শতাংশ কোটা সংরক্ষণ করে যেন ফলাফল দেওয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর এক মাস পর ৮ মার্চ বিডিএস ভর্তি পরীক্ষা হবে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত