,

অভিন্ন স্বার্থে বাংলাদেশকে সহযোগিতার দায়িত্ব আছে যুক্তরাষ্ট্রের: মিলার

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। তবে তার মানে এই নয় যে, বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব আমাদের নেই। অভিন্ন স্বার্থে যুক্তরাষ্ট্র যেসব ক্ষেত্রে সহযোগিতা করতে পারে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতার দায়িত্ব আছে আমাদের। বৃহস্পতিবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।

বাংলাদেশ প্রসঙ্গে এক সাংবাদিক ম্যাথু মিলারকে প্রশ্ন করেন- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের সর্বশেষ প্রেসনোটে তিনি দেখেছেন যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বিভিন্ন নিরাপত্তা ক্ষেত্র যেমন সন্ত্রাস দমন, সীমান্ত নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় কাজ করতে আগ্রহী। প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বৃহত্তর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কাজ করাটা কীভাবে সম্ভব?

মিলার বলেন, এই প্রশ্নের জবাবে আমি বলব যে, সারা বিশ্বে আমাদের এই ধরনের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। বাংলাদেশে দমন-পীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। তার অর্থ এই নয়, বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব আমাদের নেই। উভয় ক্ষেত্রে যেসব বিষয় নিয়ে আমাদের উদ্বেগ আছে সেই ক্ষেত্রগুলোতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের আছে। আবার অভিন্ন স্বার্থে যুক্তরাষ্ট্র যেসব ক্ষেত্রে সহযোগিতা করতে পারে সেখানেও অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতার দায়িত্ব আছে আমাদের।

মিয়নামার নিয়ে ব্রিফিংয়ে আরেকটি প্রশ্ন করা হয় মিলারকে। ওই সাংবাদিক জানতে চান- মিয়ানমারে জান্তা সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের কারণে মিয়ানমার থেকে আরও অনেক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে চলেছে। হেলিকপ্টারসহ মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যেরাও অনুপ্রবেশ করছে। সেখানকার এমন পরিস্থিতি নিয়ে আপনার কোনো মন্তব্য আছে? অবশ্য এ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন মিলার।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত