,

৩৫ বছর ইমামতির পর ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে দীর্ঘ ৩৫ বছর ইমামতি করার পর ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে মসজিদের ইমাম হাফেজ ওয়াজ উদ্দিন শেখকে। বিদায় বেলায় মসজিদের ইমামকে সম্মানিত করার এমন উদ্যোগের কারণে প্রশংসায় ভাসছেন এলাকাবাসী।

জেলার নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের কাপাশপারা গ্রামে শুক্রবার বাদ জুমা ইমামের সম্মানে এ বিরল বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায়ের সময় উপস্থিত হাজারখানেক মুসল্লি কান্নায় ভেঙে পড়েন। এ সময় তারা জানান, নামাজ শেখাসহ সব সামাজিক সমস্যার বিষয়ে হুজুরের কাছ থেকে সমাধান নেওয়া হতো। হুজুর অনেক ভালো মানুষ। তিনি আমাদের এলাকার জন্য একজন অনুসরণীয় ব্যক্তি। কিন্তু তার বার্ধক্যজনিত সমস্যার কারণে আজ বিদায় নিচ্ছেন। যা আমরা মেনে নিতে পারছি না।

মসজিদের সভাপতি মো. রাশেদুজ্জুমান খান বলেন, ইমাম সাহেব বাইতূন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দীর্ঘ ৩৫ বছর দায়িত্ব পালন করেছেন। এই ৩৫ বছরের মধ্যে তিনি গ্রামবাসীর সঙ্গে মিশে গেছেন। এখন তার বয়স হয়েছে তাই বিদায় নিতে হচ্ছে। বিদায় বেদনার হলেও এলাকাবাসী তা কষ্টে মেনে নেয় এবং তার সম্মানে আয়োজন করেন রাজকীয় বিদায় সংবর্ধনা।

জানা যায়, বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইমামকে দেওয়া হয় ১ লাখ টাকা ও উপহার সামগ্রী। পরে তাকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় দেওয়া হয়। এ সময় এলাকার মুরব্বিসহ সর্বস্তরের মানুষ কান্নাভেজা চোখে প্রিয় ইমামকে ঘোড়ার গাড়িতে করে তার বাড়ি নড়িয়া উপজেলার ভোজেস্বর ইউনিয়নের উপসি গ্রাম পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন।

এ জাতীয় আরও খবর

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা