,

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে যুক্তরাজ্য: অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্য সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘যুক্তরাজ্যের সাথে আমাদের বহুদিনের সম্পর্ক। আমরা অনেক রকম আইডিয়া নিয়ে আলোচনা করেছি। যুক্তরাজ্য অর্থনীতির উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছে। যেহেতু তারা দীর্ঘদিন আমাদের সাথে কাজ করছে, তারাও তো বাংলাদেশের অবস্থা বোঝে। তাদের এ ব্যাপারে অভিজ্ঞতাও আছে।’

অর্থনৈতিক কোন ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যাবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা আমাদের সহায়তা করতে চায়। কোন কোন খাতে- সেটি এখন বলা যাবে না। সেগুলো নিয়ে এখন আলোচনা চলছে।’

বাংলাদেশ কোন সহযোগিতা চেয়েছেন কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘‘হ্যাঁ, নিশ্চয়ই। এখন সেটি নির্ভর করে তারা কিভাবে আমাদের সহযোগিতা করতে চায়। আমি বলেছি, ‘তোমরা তো এখানে বহুদিন ধরে আছ। আমাদের সাথে একটা সম্পর্ক আছে। সুতরাং, তোমরা দেখ কিভাবে কী অফার করতে পার।’’

আমরা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছি। এক্ষেত্রে যুক্তরাজ্য কিভাবে আমাদের সহযোগিতা করবে, এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘আমরা খুব ভালো একটি আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি যুক্তরাজ্য ও বাংলাদেশ কিভাবে অর্থনৈতিক ক্ষেত্রে একসাথে কাজ করতে পারে তা নিয়ে। আমরা সমর্থন করেছি সাস্টেইনেবল বাংলাদেশ গড়তে। বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনে আমরা তাদের পাশে আছি। কারণ, আমরা উন্নয়নশীল দেশ গঠনে সবসময়ই তাদের সাথে রয়েছি।’

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী