,

মাঘের মধ্যরাতে রাজধানীতে হঠাৎ বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : শীতের প্রকোপ আর শৈত্য প্রবাহের আমেজ এখনও কাটেনি। এর মধ্যে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা ১০মিনিট থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। তবে এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে বৃষ্টি থেমে যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহজুড়ে বৃষ্টি থাকতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য ওঠা-নামা করতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত পড়তে পারে ঘন কুয়াশা।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিন রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

দ্বিতীয় দিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট