শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় লাগেজ থেকে নারীর লাশ উদ্ধার

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় একটি লাগেজ থেকে মাথা ও পা-বিহীন অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের নোয়াহাঁটি এলাকায় ওই নারীর খণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসাইন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে একটি পুকুরের পাড় থেকে অজ্ঞাত ওই নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৫ বা ২৬ বছর হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোসহ ঘটনার তদন্ত চলছে।

তিনি আরও জানান, স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে এক যুবক লাল লাগেজটি নিয়ে গ্রামের সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।

এ জাতীয় আরও খবর

দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজের অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই সনদসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল

মোহাম্মদপুরে উত্তেজনা, রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন

সবজির দাম চড়া, কিছুটা কমেছে মুরগির বাজার

হজযাত্রী সেবায় ব্যর্থ হলে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপবৃত্তি বাড়ানোর ইঙ্গিত

জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে ঢাকার চালকরা

দুই মাসে সরকারের অগ্রগতি নিয়ে আস্থা তৈরির চেষ্টা

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি