,

বিশ্ব ইজতেমা ঘিরে সহিংসতার শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

news-image

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি : বিশ্ব ইজতেমা ঘিরে সহিংসতার শঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) খুরশিদ হোসেন। বুধবার টঙ্গীর তুরাগ পাড়ের ইজতেমা এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি।

র‍্যাবের ডিজি জানান, মুসল্লিদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দুইটি সেক্টরে ভাগ করা হয়েছে ইজতেমা ময়দান। বিদেশি মেহমানদের নিরাপত্তায় আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, হেলিকপ্টার, নৌ ও মোটরসাইকেলে টহল দেওয়া হবে। নিশ্চিত করা হয়েছে জরুরি চিকিৎসা ব্যবস্থা। এছাড়া ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি।

তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। আগামী ২ ফেব্রুয়ারি (শুক্রবার) ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে ইজতেমার প্রথম পর্ব (জুবায়েরপন্থী) শুরু হবে। গতকাল মঙ্গলবার থেকেই দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা দলে দলে ময়দানে আসতে শুরু করেছেন। চলছে শেষ মুহূর্তের সার্বিক প্রস্তুতি। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ৯ ফেব্রুয়ারি।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী