শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিস্থিতি মোকাবিলায় পুলিশ জীবন দিতেও প্রস্তুত: আইজিপি

news-image

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘বিশ্ব ইজতেমায় কোনো জঙ্গি বা নাশকতা হামলার গোয়েন্দা তথ্য নেই। একটি স্বার্থান্বেষী মহল দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। বিশ্ব ইজতেমাকে ঘিরে যেন কোনো নাশকতা সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ সতর্ক রয়েছে। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত।’

বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের মা‌ঠে বিশ্ব ইজ‌তেমার পুলিশ কন্ট্রোল রুমের সামনের প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বিশ্ব ইজতেমায় বাংলাদেশ পুলিশের ১৫ হাজার সদস্য নিয়োজিত থাকবেন। নৌপুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এপিবিএন, ট্রাফিক পুলিশ, ডিবি, সিআাইডিসহ পুলিশের সব ইউনিটের পাশাপাশি র‍্যাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। পোষাকে ও সাদা পোষাকে পুলিশের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কেউ গুজব তৈরি করতে না পারে সেজন্য সাইবার টহল জোরদার করা হয়েছে।

বিশ্ব ইজতেমায় দুই গ্রুপের বিরোধ সম্পর্কে পুলিশ প্রধান বলেন, আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলেছি। তারা শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করবেন বলে কথা দিয়েছেন। তারপরও যদি তারা কোনো কিছু করেন তবে আইনগতভাবে মোকাবিলা করা হবে।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের